You have reached your daily news limit

Please log in to continue


হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

হরমুজ প্রণালির ওমানের দিক দিয়ে জাহাজ চলাচল নিরাপদ হতে পারে। তবে এর জন্য শর্ত হলো, নতুন কোনো সংঘাত যেন না হয়, সে বিষয়ে আগে একটি চুক্তি করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ফলে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে এযাবৎকালের সবচেয়ে বড় বিঘ্ন ঘটেছে।

ইরান হরমুজ প্রণালি দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে। এ পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের জাহাজ চলাচল করে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শত শত ট্যাংকার ও অন্যান্য জাহাজ এবং ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়েছেন। ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন