বিশ্বের সবচেয়ে বেশি বয়সী গরিলার জন্মদিন উদ্‌যাপন

প্রথম আলো বার্লিন প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪০

বন্দিদশায় থাকা বিশ্বের সবচেয়ে বেশি বয়সী গরিলা ‘ফাতু’ গত সোমবার তার ৬৯তম জন্মদিন উদ্‌যাপন করেছে। বার্লিন চিড়িয়াখানায় চেরি টমেটো, বিট, লিকস ও লেটুস পাতার ভোজ খেয়ে সে তার জন্মদিন উদ্‌যাপন করেছে।


তবে জন্মদিনে কোনো কেক ছিল না। কারণ, এমন বয়সী প্রাইমেটটির (বানরজাতীয় প্রাণী) জন্য চিনি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।


ফাতু হচ্ছে ‘ওয়েস্টার্ন লোল্যান্ড’ গরিলা। তাকে ১৯৫৯ সালে তৎকালীন জার্মানির পশ্চিম বার্লিনে আনা হয়েছিল। সে সময় তার বয়স প্রায় ২ বছর ছিল বলে ধারণা করা হয়। অবশ্য তার সঠিক জন্মতারিখ জানা নেই। তারপরও ১৩ এপ্রিলকে তার আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে ধরা হয়।


গরিলা বন্য পরিবেশে সাধারণত ৩৫-৪০ বছর বাঁচে, তবে বন্দিদশায় বা চিড়িয়াখানায় তারা আরও বেশি সময় বেঁচে থাকতে পারে।


২০২৪ সালে ইনগো নামের একটি ফ্লেমিঙ্গোর মৃত্যুর পর থেকে ফাতু এই চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক বাসিন্দা। ইনগো পাখিটির বয়স অন্তত ৭৫ বছর হয়েছিল বলে ধারণা করা হতো। সে ১৯৫৫ সাল থেকে এই চিড়িয়াখানায় ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও