You have reached your daily news limit

Please log in to continue


চার বিভাগে বৃষ্টি আভাস, সঙ্গে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী

আজ সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। গরমও কিছুটা কম। এর সঙ্গে বইছে হালকা বাতাস। সব মিলিয়ে গত কয়েক দিনের অস্বস্তির গরম কমে এসেছে কিছুটা স্বস্তি।

আবহাওয়া অধিদপ্তরের আজ বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসা এই ঝোড়োহাওয়ার গতি ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অন্যদিকে রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে বয়ে যাওয়া কালবৈশাখীর সময় বাতাসের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রাজধানী ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন