লেভেল ক্রসিংয়ে মরছে মানুষ: ‘নাজুক’ নিরাপত্তা, বেশিরভাগই অরক্ষিত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১

সারাদেশে রেলপথে যতগুলো লেভেল ক্রসিং আছে, তার বেশিরভাগই অরক্ষিত। লেভেল ক্রসিং ব্যবস্থাপনাও ‘নাজুক’। আর এসব কারণেই লেভেল ক্রসিংগুলো হয়ে উঠেছে মরণফাঁদ।


অরক্ষিত থাকার অন্যতম কারণ, বেশিরভাগ লেভেল ক্রসিং অবৈধ। অর্থাৎ, রেলওয়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এসব লেভেল ক্রসিং তৈরি হয়েছে।


ফলে কোথাও-কোথাও গেইটম্যান থাকলেও অধিকাংশ লেভেল ক্রসিংয়ে গেইটম্যান থাকে না, আবার থাকলেও কাজে অবহেলা রয়েছে। এছাড়া সতর্কীকরণ ব্যবস্থা ও তদারকির সমস্যাও আছে।


গবেষণা বলছে, লেভেল ক্রসিংয়ের তৈরিতে ‘ত্রুটি’, গেইটম্যান না থাকা এবং পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় অধিকাংশ দুর্ঘটনা ঘটছে।


বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান লেভেল ক্রসিংগুলোর অবস্থাকে ‘ভয়ানক নাজুক’ বলে বর্ণনা করেছেন।


তিনি বলছেন, লেভেল ক্রসিংগুলোতে সতর্কীকরণ সংকেত দিতে পারে না, সংকেত বাজে না, যা এক ‘ভয়াবহ দুর্যোগ’।


এ অবস্থায় রেলওয়ে কী করছে? রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা লেভেলক্রসিংয়ে সংকেত ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি নিয়ন্ত্রণ কক্ষ থেকে গেইটম্যানদের তদারকি করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও