You have reached your daily news limit

Please log in to continue


হামের টিকা আছে, ‘সিরিঞ্জ নেই’

সারা দেশে হামের প্রাদুর্ভাব সামলাতে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘বিশেষ টিকাদান কর্মসূচি’; এর জন্য পর্যাপ্ত টিকা মজুদ থাকলেও সংকট তৈরি হয়েছে সিরিঞ্জের।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা বলছেন, দেশে বর্তমানে ২ কোটি ডোজ হামের টিকা থাকলেও ‘মিক্সিং সিরিঞ্জ’ রয়েছে ৪৫ হাজার। এ পরিমাণ সিরিঞ্জ আপাতত ক্যাম্পেইন চালানোর মতো হলেও মজুদ টিকার তুলনায় সিরিঞ্জ দরকার প্রায় ২০ লাখ।

কর্মকর্তারা বলছেন, হাম-রুবেলার টিকার মজুদ শেষ হওয়ার পর নতুন টিকা এসেছে। তবে এই টিকা দেওয়ার জন্য দুই ধরনের সিরিঞ্জের প্রয়োজন হয়। ৫ মিলির সিরিঞ্জ দিয়ে টিকা মেশানো বা মিক্সিং করা হয়। আর ০ দশমিক ৫ মিলির সিরিঞ্জ দিয়ে টিকা দেওয়া হয়। টিকার একটি ভায়ালে ১০ ডোজ টিকা থাকে। আর একটি ভায়াল মিক্সিংয়ের জন্য প্রয়োজন একটি ৫ মিলির সিরিঞ্জ। সে হিসেবে ২ কোটি ডোজ টিকা মিক্সিংয়ের জন্য দরকার ২০ লাখ সিরিঞ্জ।

নাম প্রকাশ না করে ইপিআইয়ের সদ্য সাবেক একজন উপ-পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন টিকা থাকলেও পর্যাপ্ত সিরিঞ্জ নাই। তবে ২ কোটির মতো টিকার মজুত রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তিন চালানে কয়েক লাখ সিরিঞ্জি আসার কথা রয়েছে।”

ইপিআইয়ের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ বলেন, “একটি ভায়ালের জন্য একটি মিক্সিং সিরিঞ্জের প্রয়োজন হয়। আমাদের কাছে যে পরিমাণ মিক্সিং সিরিঞ্জ আছে, তা দিয়ে ক্যাম্পেইন চালানো সম্ভব এবং টিকাদান কর্মসূচি চলছে। এ ছাড়া দ্রুত সিরিঞ্জ নিয়ে আসার কার্যক্রম অব্যাহত রয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন