১২ কোটি টাকার বেশি দামি পিকাসোর ছবি মিলল মাত্র ১৪ হাজারে!
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২২:১৯
মাত্র ১০০ ইউরো খরচ করে ১০ লাখ ডলারের বেশি মূল্যের চিত্রকর্মের মালিক বনে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা বটে। কিন্তু বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ঘিরে আয়োজিত বিশেষ র্যাফলে।
বুধবার (১৫ এপ্রিল) সিএনএন জানিয়েছে, ফ্রান্সের প্যারিসের বাসিন্দা শিল্পপ্রেমী আরি হোদারা একটি লটারিতে অংশ নিয়ে জিতে নিয়েছেন পিকাসোর ১৯৪১ সালের গৌয়াশ পেইন্টিং ‘টেট ডি ফেম’ বা ‘নারীর মাথা’। এই লটারির টিকিটের মূল্য ছিল ১০০ ইউরো, যা প্রায় ১১৭ ডলারের সমান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৪ হাজার টাকা।
জানা গেছে, এই র্যাফলে ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। টিকিট বিক্রির পুরো অর্থ দেওয়া হবে ‘আলঝেইমারস রিসার্চ ফাউন্ডেশন’কে। প্রতিষ্ঠানটি ইউরোপজুড়ে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায় সহায়তা করে।
- ট্যাগ:
- জটিল
- দুর্লভ চিত্রকর্ম
- লটারি বিজয়ী