You have reached your daily news limit

Please log in to continue


মেইলের সুরক্ষায় জি-মেইলে নতুন ফিচার যুক্ত করেছে গুগল

ই-মেইল নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন আপডেট এনেছে গুগল। এই আপডেটের মাধ্যমে জি-মেইলে যুক্ত হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা, যা এখন সরাসরি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসেও ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা মোবাইল থেকেই নিরাপদভাবে ই-মেইল পাঠানো, পড়া এবং পরিচালনা করতে পারবেন যেখানে আগে ডেস্কটপ বা আলাদা টুলের উপর নির্ভর করতে হতো।

এই নতুন ফিচারটি মূলত ক্লাইন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ, ই-মেইল পাঠানোর আগেই ব্যবহারকারীর ডিভাইসেই সেটি এনক্রিপ্ট হয়ে যায়। ব্যবহারকারী যখন মেইল পাঠাবেন, তখন শুধু লক আইকনে ক্লিক করে অতিরিক্ত এনক্রিপশন অপশন চালু করলেই বার্তাটি সুরক্ষিতভাবে পাঠানো সম্ভব।

প্রাপক যদি জি-মেইল ব্যবহারকারী হন, তাহলে তিনি মেইলটি স্বাভাবিক কথোপকথনের মতোই দেখতে পাবেন। আর যদি অন্য কোনো ই-মেইল সার্ভিস ব্যবহার করেন, তাহলে একটি সুরক্ষিত ওয়েব ইন্টারফেসের মাধ্যমে সেই মেইল অ্যাক্সেস করতে পারবেন এবং জবাবও দিতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন