You have reached your daily news limit

Please log in to continue


রসনা তৃপ্তিতে মলা মাছ দিয়ে কাঁচা আমের ঝোল

ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে বেশ লাগে। তবে এই গরমে টক-ঝাল স্বাদে মলা মাছের ব্যঞ্জনে আরামে উদরপূর্তি হতে বাধ্য।

এই রান্নার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

  • মলা মাছ কেটে ধুয়ে নেওয়া ১ কাপ
  • পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ
  • রসুন কুচি ১ চা-চামচ
  • কাঁচ আম ফালি করে কাটা ২টি
  • পাঁচফোড়ন আধা চা-চামচ
  • হলুদ গুঁড়া আধা চা-চামচ
  • মরিচ গুঁড়া সামান্য
  • ধনে গুঁড়া আধা চা-চামচ
  • কাঁচামরিচ ফালি ২টি
  • লবণ স্বাদ মতো
  • পানি পরিমাণ মতো
  • সরিষার তেল ২ টেবিল-চামচ

    পদ্ধতি
  • প্রথমে হাঁড়ি চুলায় বসিয়ে তেল গরম করে রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে নিন।
  • এবার একটি ছাকনিতে পাঁচ ফোড়ন নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিন।
  • এখন পেঁয়াজ বাটা দিন। তারপর মাছ ও আম বাদে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন।
  • তারপর মাছ ও আম দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি যোগ করে ফুটিয়ে নিন।
  • ঝোল ঘন ঘন হলে নামিয়ে নিন মজাদার মলা মাছ কাঁচা আমের ঝোল ।
  • গরমের দিনে ভাতের সাথে খেতে বেশ লাগবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন