রসনা তৃপ্তিতে মলা মাছ দিয়ে কাঁচা আমের ঝোল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২২:১০
ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে বেশ লাগে। তবে এই গরমে টক-ঝাল স্বাদে মলা মাছের ব্যঞ্জনে আরামে উদরপূর্তি হতে বাধ্য।
এই রান্নার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
- মলা মাছ কেটে ধুয়ে নেওয়া ১ কাপ
- পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ
- রসুন কুচি ১ চা-চামচ
- কাঁচ আম ফালি করে কাটা ২টি
- পাঁচফোড়ন আধা চা-চামচ
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- মরিচ গুঁড়া সামান্য
- ধনে গুঁড়া আধা চা-চামচ
- কাঁচামরিচ ফালি ২টি
- লবণ স্বাদ মতো
- পানি পরিমাণ মতো
- সরিষার তেল ২ টেবিল-চামচ
পদ্ধতি - প্রথমে হাঁড়ি চুলায় বসিয়ে তেল গরম করে রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে নিন।
- এবার একটি ছাকনিতে পাঁচ ফোড়ন নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিন।
- এখন পেঁয়াজ বাটা দিন। তারপর মাছ ও আম বাদে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন।
- তারপর মাছ ও আম দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি যোগ করে ফুটিয়ে নিন।
- ঝোল ঘন ঘন হলে নামিয়ে নিন মজাদার মলা মাছ কাঁচা আমের ঝোল ।
- গরমের দিনে ভাতের সাথে খেতে বেশ লাগবে।
- ট্যাগ:
- লাইফ
- মাছের রেসিপি