You have reached your daily news limit

Please log in to continue


বাবাকে হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক আজ সকালে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। নাট্যকার মাসুম রেজা সংবাদমাধ্যমকে এই শোকের সংবাদটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফারুক বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে মারা যান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

পেশাগত জীবনে তিনি পরিবার পরিকল্পনা পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বাবার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন