ময়মনসিংহে ১১–দলীয় জোটের সংসদ সদস্য ও বিএনপির পরাজিত প্রার্থী মুখোমুখি

প্রথম আলো ময়মনসিংহ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২১:৩৪

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ ও গত জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের মধ্যে বিরোধ সংঘাতে রূপ নিয়েছে। গতকাল মঙ্গলবার তারাকান্দা উপজেলায় নববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সংসদ সদস্যকে হেনস্তা ও তাঁর কর্মী–সমর্থকদের মারধর এবং এর প্রতিবাদে ১১ দলের বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্যের বিরুদ্ধে পাল্টা বিভিন্ন অভিযোগ তুলেছেন বিএনপির পরাজিত প্রার্থী। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই পক্ষ। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তাপ শুরু হয়েছে।


১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্থানীয় রাজনীতিতে নতুন মুখ ১১–দলীয় নির্বাচনী জোট–সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার পান ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।


দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুহাম্মদুল্লাহ জানান, গতকাল তারাকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিএনপির পরাজিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাঁর (মুহাম্মদুল্লাহ) সমর্থকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে এদিন বিকেল চারটায় তারাকান্দা বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের শেষ দিকে মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে তাঁর নেতা–কর্মীরা অতর্কিত হামলা চালান ১১–দলীয় নেতা–কর্মীদের ওপর। এতে ১০–১৫ জন আহত হন। তাঁরা সংকটাপন্ন অবস্থায় মাওলানা হেদায়াতুল্লাহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও