You have reached your daily news limit

Please log in to continue


রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়ে হাসনাত বললেন, এলাকায় মুখ দেখাতে পারি না

কুমিল্লা–সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে রাস্তাটি প্রশস্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদে এই দাবি জানিয়ে তিনি বলেছেন, ‘আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।’

আজ বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদে ফ্লোর নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি যখন বক্তব্য দিচ্ছেন তার একটু আগে ওই সড়কে তিনজন মৃত্যুবরণ করেছেন। এটি দেবিদ্বারের নিয়মিত ঘটনা। শুধু চলতি মাসেই ২৩ জন মানুষ এই সড়কে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

কুমিল্লা–সিলেট মহাসড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে কোনো সড়ক নেই যা দুইটা বিভাগীয় শহরকে যুক্ত করেছে কিন্তু সেই রাস্তার প্রশস্ততা মাত্র ১৮ ফিট। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াত করতে এটিই একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন