You have reached your daily news limit

Please log in to continue


দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি ট্র্যাপে ফেলে তরুণীদের ধর্ষণ করতেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

পুলিশ জানিয়েছে, রাশেদুল মূলত মিরপুর এলাকার মেয়েদের টার্গেট করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজস্ব আস্তানায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করতেন। গত দুই মাসেই এ ধরনের ১৩টি ঘটনা ঘটিয়েছেন রাব্বি। সব ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

সম্প্রতি যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। রাশেদুলের স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জের পুরান কামারগাঁ এলাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন