মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকার বিকল্প শ্রমবাজার খুঁজতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে সার্বিয়া, গ্রিস, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আরও জানান, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সুপারিশের ভিত্তিতে প্রয়োজনে স্থানীয় লবিস্ট এবং বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।
মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের সফরের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে একটি কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৈদেশিক শ্রমবাজার
- তারেক রহমান