You have reached your daily news limit

Please log in to continue


মেসিদের কোচের পদত্যাগ

ইন্টার মায়ামিকে তাদের প্রথম এমএলএস কাপ জেতানোর মাত্র চার মাস পর পদত্যাগ করলেন জাভিয়ের মাসচেরানো। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে মায়ামি জানিয়েছে, ‘ব্যক্তিগত কিছু কারণে’ সরে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন কোচ।

একটি সূত্র ইএসপিএন-কে নিশ্চিত করেছে, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ঘরের মাঠে ড্র করার পর মাসচেরানো আনুষ্ঠানিকভাবে ক্লাবকে তার সিদ্ধান্তের কথা জানান।

ক্লাব জানিয়েছে, ‘আসন্ন ম্যাচগুলোর’ জন্য প্রথম দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন গুইলেরমো হোয়োস। স্পোর্টিং ডিরেক্টরের বর্তমান দায়িত্ব ছাড়ছেন তিনি।

মাসচেরানো এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সবাইকে জানিয়ে দিতে চাই, ব্যক্তিগত কিছু কারণে আমি ইন্টার মায়ামি সিএফ-এর প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন