জনবল সংকটে বিপর্যস্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে, বন্ধ ৪৩ ট্রেন-৬৭ স্টেশন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬

তীব্র জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। পাকশী ও লালমনিরহাট রেল বিভাগের অধীনে থাকা ২৭৩টি স্টেশনের মধ্যে ইতোমধ্যে ৬৭টি স্টেশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ইঞ্জিন ও বগি সংকটে বন্ধ রয়েছে ৪০টি লোকাল ও মেইল ট্রেন। এছাড়া আন্তঃদেশীয় মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের চলাচলও প্রায় ২২ মাস ধরে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কয়েক লাখ যাত্রী।


পশ্চিমাঞ্চল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় সূত্রে জানা যায়, রেলওয়ের পশ্চিমাঞ্চলে স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার, প্ল্যাটফরম মাষ্টার, কেবিন স্টেশন মাস্টারের পদ রয়েছে ৯৭৫ জন। এর মধ্যে কর্মরত রয়েছেন ৩৩৩ জন। স্টেশন মাষ্টার পদ শূন্য রয়েছে ৬৪২টি। গার্ড পদের ২৩৫ জনের মধ্যে কর্মরত রয়েছেন ২০২ জন, গেটকিপার পদে ৬৫৪ জনের মধ্যে আছেন ১৬৩ জন, পয়েন্টসম্যান ৯৩৬ জনের মধ্যে ৬৫৪ জন রয়েছেন। সবমিলিয়ে মোট জনবলের ৫৫ ভাগ শূন্য।


পাকশী রেলওয়ে বিভাগ ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের পরিবহণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জনবল সংকটের কারণে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের ৫৬টি পুরোপুরি ও ২টি স্টেশন আংশিক বন্ধ। আর লালমনিরহাট বিভাগে বন্ধ ১১টি স্টেশন। পাকশী বিভাগের ৮টি মেইল, ৭টি লোকাল ট্রেন এবং লালমনিরহাট বিভাগের ১১ টি মেইল, কমিউটার ও ১৪টি লোকাল ট্রেন বন্ধ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও