You have reached your daily news limit

Please log in to continue


ভিন্ন ৪ ডিজাইনে বাজারে আসছে অ্যাপল স্মার্ট গ্লাস

স্মার্ট চশমার বাজারে আসছে অ্যাপল। মেটার রে-ব্যান চশমাকে টক্কর দিতে বর্তমানে চারটি ভিন্ন ডিজাইনের ফ্রেম ও একাধিক রঙের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

এ স্মার্ট চশমাটি ২০২৭ সাল নাগাদ বাজারে আসতে পারে, যা দিয়ে ছবি তোলা ও ভিডিও করার পাশাপাশি অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’র উন্নত বিভিন্ন সুবিধাও ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

স্মার্ট চশমার বাজারে কিছুটা দেরিতে প্রবেশ করলেও চারটি ভিন্ন স্টাইল নিয়ে কাজ করছে অ্যাপল।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, অ্যাপল বর্তমানে যে চারটি স্টাইল পরীক্ষা করছে তার সবগুলো বা কয়েকটি বাজারে আসতে পারে।

অ্যাপল বড় এক চারকোণা ফ্রেম নিয়ে পরীক্ষা করছে, যা দেখতে অনেকটা মেটার ‘রে-ব্যান ওয়েফেয়ারার’-এর মতো। আরও রয়েছে অ্যাপল সিইও টিম কুকের চশমার মতো এক চিকন চারকোণা ডিজাইন, বড় এক বৃত্তাকার ফ্রেম এবং ছোট এক বৃত্তাকার অপশন।

অ্যাপল কালো, ওশান ব্লু ও হালকা বাদামীসহ বেশ কিছু রঙের ওপরও কাজ করছে। অভ্যন্তরীণভাবে ‘এন৫০’ কোডনাম দেওয়া অ্যাপলের এ স্মার্ট চশমা সরাসরি মেটার সেকেন্ড জেনারেশন রে-ব্যান মডেলের সঙ্গে পাল্লা দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন