You have reached your daily news limit

Please log in to continue


পহেলা বৈশাখে জম্পেশ খানাদানা, পাতে রাখুন আমের ৩ রকম ডেজার্ট

পহেলা বৈশাখ মানেই ঘুরাঘুরি, নানান রকম খাওয়া-দাওয়া, আড্ডা-গল্প। আত্মীয় কিংবা বন্ধুরা বাড়িতে আসছেন। আপ্যায়ন করছেন আজকের স্পেশাল পান্তা-ইলিশ ভাজা, নানান রকম ভর্তা, সঙ্গে গরুর মাংস। অনেকে বাড়তি পোলাও-রোস্টও রান্না করেন।

তবে খাওয়া অস্পূর্ণ থেকে যাবে ডেজার্ট ছাড়া। চটজলদি কয়েকটি ডেজার্ট তৈরি করতে পারেন। যেমন কাঁচা আমের পুডিং,পাকা আমের সন্দেশ কিংবা আম দই। খুবই সহজ রেসিপি এবং খুব অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণে বানিয়ে নিতে পারবেন রেসিপিগুলো। আসুন দেখে নেই উপকরণ এবং প্রস্তুত প্রণালি-

কাঁচা আমের পুডিং

বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আমের শরবত, আচার তো অনেক বানিয়েছেন। পুডিং কখনো খেয়েছেন কি? খুব সহজে এবং আধ ঘণ্টা হাতে সময় থাকলে বানিয়ে নিতে পারবেন এই ইউনিক রেসিপিটি। চলুন জেনে নেওয়া যাক কি কি লাগছে এজন্য-

উপকরণ

১. কাঁচা আম ১ কাপ
২. জ্বাল করা দুধ ২ কাপ
৩. স্বাদমতো চিনি
৪. আগার আগার বা জেলাটিন ১.৫ চা চামচ
৫. ম্যাংগো এসেন্স সামান্য

প্রস্তুত প্রণালি

প্রথমে ১/২ কাপ পানিতে ১.৫ চা চামচ আগার আগার পাউডার বা জেলাটিন ১০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি বাটিতে জ্বাল করা দুধের সঙ্গে চিনি এবং আমের পিউরি ভালোভাবে মিশিয়ে নিন। এবার চুলায় কিছুক্ষণ জ্বাল করুন ফুটে উঠলে আগার আগার পাউডার বা জেলাটিন দিয়ে কিছুক্ষণ জ্বাল করুন। নামিয়ে পুডিং মোল্ডে ঢেলে ঠান্ডা হতে দিন। কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের পুডিং।

আম সন্দেশ

পাকা বা কাঁচা যে কোনো আম দিয়েই সন্দেশ বানাতে পারবেন। হাতের কাছে যেটি পান তা দিয়েই বিশেষ দিনটিতে প্রিয়জনের জন্য বানিয়ে নিন আম সন্দেশ।

উপকরণ

১. আমের ক্বাথ ১ কাপ
২. চিনি ১/৪ কাপ
৩. গুঁড়া দুধ ২ টেবিল চামচ
৪. কাজু বাদাম ১ কাপ
৫. ঘি ১ টেবিল চামচ
৬. এলাচগুঁড়া সামান্য

প্রস্তুত প্রণালি

প্রথমে আমের ক্বাথ ও কাজু বাদাম একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার কড়াইতে ঘি গরম করুন। আম-কাজুর পেস্ট দিয়ে ক্রমাগত নাড়ুন। মিশ্রণে ধীরে ধীরে গুঁড়া দুধ ও চিনি মেশান। এলাচগুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি কড়াই ছেড়ে এলে নামিয়ে নিন। সামান্য ঠান্ডা হলে পছন্দমতো আকার দিন। ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন