You have reached your daily news limit

Please log in to continue


মন্ত্রীর আশ্বাসের প্রতিফলন নেই বাজারে, মিলছে না বোতলের সয়াবিন তেল

ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেলের বোতলের তীব্র সংকট রয়েই গেছে। কোথাও কোথাও একেবারেই মিলছে না বোতলের তেল, আবার কোথাও সীমিত সরবরাহ থাকলেও তা চাহিদার তুলনায় অনেক কম। এ পরিস্থিতিতে খোলা সয়াবিন তেলই ভরসা হয়ে দাঁড়িয়েছে, যদিও দাম বেড়ে কেজিপ্রতি দাঁড়িয়েছে ২১০ টাকায়।  

গত ১২ এপ্রিল ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ওই বৈঠকে তিনি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনোভাবেই দাম না বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। তবে বৈঠকের দুই দিনের মাথায় বাজার ঘুরে ভিন্ন চিত্র দেখা গেলো। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর রামপুরা, মালিবাগ, শন্তিনগর, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় খুচরা দোকান ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই বোতলের সয়াবিন তেল নেই। অনেক দোকানি জানিয়েছেন, কয়েকদিন ধরেই তারা ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত তেল পাচ্ছেন না। ফলে শুধু খোলা তেল বিক্রি করতে হচ্ছে।  

খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় বোতলের তেলের সংকট তৈরি হয়েছে। অনেক কোম্পানি নিয়মিত তেল সরবরাহ না করায় বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে। কিছু দোকানি জানান, ডিলারদের কাছ চাহিদা দিয়েও বোতলের তেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও সীমিত পরিমাণে সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন