পান্তা ভাতের পুষ্টিগুণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:১৫

পহেলা বৈশাখে রাজধানী কেন্দ্রিক বাংলা খাবারের আয়োজনে পান্তাভাত খাওয়ার প্রচলন শুরু নব্বই সালের দিকে। যদিও সমালোচনা থেকে পার পায়নি খাবারটি। তবে এর পুষ্টিগুণের কথাও অস্বীকার করা যাবে না।


পান্তাভাত- সাধারণ ভাতের চেয়ে স্বাস্থ্যকর বলে মনে করা হয়। কারণ এটি গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় আর নিদিষ্ট কিছু পুষ্টিগুণ বাড়িয়ে তোলে।


গবেষণায় দেখা গেছে গাজন প্রক্রিয়ার পর ভাতে বি ভিটামিন কমপ্লেক্স, ভিটামিন কে, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন (লৌহ), ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন বি১২ পুষ্টি বৃদ্ধি পায়।


পুষ্টিগুণ



  • পান্তাভাত একটি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি আইবিএস, সিলিয়াক ডিজিজ এবং গ্যস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা নিরাময়ে প্রতিরোধ করতে পারে। এছাড়া এটি সহজপাচ্য খাবার যা দুর্বল হজমশক্তি ব্যক্তিদের জন্য উপকারী।

  • নিয়মিত সেবনে পেট ফাঁপা কমে, মলত্যাগ উন্নত হয় কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা প্রতিরোধে সাহায্য করে।

  • পান্তাভাত প্রোবায়োটিক হওয়ায় শ্বেত রক্তকণিকার সংশ্লেষণ উন্নত করে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে উন্নত করে।

  • পান্তাভাত তাৎক্ষনিক শক্তি দেয় এবং শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে পানিশূন্যতা দূর করে। শরীর ঠাণ্ডা রাখতে পারে।

  • গবেষণায় দেখা গেছে নিয়মিত পান্তাভাত খেলে ক্লান্তি ও দুর্বলতা কমে। কারন এতে ভিটামিন বি১২ এর পরিমাণ বেশি থাকে।

  • পান্তাভাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম, সোডিয়াম ক্লোরাইড, সেলেনিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

  • একইভাবে ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এর মাত্রা বেশি থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।

  • পান্তাভাত প্রতিরোধী স্টার্চ প্রিবায়োটিক হিসেবে কাজ করে যা অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়া বৃদ্ধির পাশাপাশি ত্বক ও চুলকে মসৃণ ও উজ্জ্বল করার জন্য শক্তিশালী ভুমিকা রাখে।

  • পান্তাভাত অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান বাড়াতে পারে। এতে থাকা ফেনোলিক যৌগ এবং ফ্লাভানয়েডস’য়ের মতো অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে জারন চাপ থেকে রক্ষা করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

  • পান্তাভাত থেকে পাওয়া ‘ভিটামিন কে’ একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন যা রক্ত জমাট বাঁধা ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন কে ক্যালসিয়াম নিয়ন্ত্রণে ও হৃদযন্ত্রের সাস্থ্য বজায় রাখতে ভুমিকা রাখে।

  • পান্তাভাত ফাইটিক অ্যাসিডের মতো পুষ্টি বিরোধী উপাদান হ্রাস করার মাধ্যমে খনিজ পদার্থের শোষণ উন্নত করে।

  • পান্তাভাতে আছে বিটা সিটোস্টেরল এবং কেম্পেস্টেরল যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও