দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে কমেছে সোনার দাম। ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে চার হাজার ৪৩২ টাকা। সে হিসেবে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হবে।
এর আগে, গত বুধবার (৮ এপ্রিল) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হয়েছিল দুই লাখ ৫২ হাজার ৫০৯ টাকা। অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ছয় হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হয়েছিল।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সোনার দাম