জামায়াত পয়লা বৈশাখকে ধারণ করে: সাইফুল আলম খান

প্রথম আলো প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৬

জামায়াতে ইসলামী পয়লা বৈশাখকে ধারণ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনে দলটির সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন)। তিনি বলেছেন, মনে রাখতে হবে যে মানুষের মঙ্গল–অমঙ্গলের মালিক একমাত্র রাব্বুল আলামিন আল্লাহ। তবে এ দেশের কোনো সম্প্রদায় যদি বিশ্বাস করে, অন্য কোথাও তাদের মঙ্গল, ভাগ্য জড়িত, তাতে জামায়াতের আপত্তি নেই। সে বিশ্বাসে জামায়াত বাধা সৃষ্টি করতে চায় না।


আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীতে এক বৈশাখী শোভাযাত্রার আগে উপস্থিত সাংবাদিকদের এ কথাগুলো বলেন সাইফুল আলম খান।শোভাযাত্রার আয়োজক দেশীয় সাংস্কৃতিক সংসদ।


ঢাকা-১২ আসনের এই সংসদ সদস্য বলেন, খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। সেই পরম্পরায় দেশে প্রতিবছর মহাসমারোহে পয়লা বৈশাখ উদ্‌যাপন করা হয়।


সাইফুল আলম খান বলেন, ‘তৌহিদ ও রিসালাতের সঙ্গে সাংঘর্ষিক নয়, এমন সব সংস্কৃতিকে ইসলাম ধারণ করে। ইসলাম সব সময় স্থানীয় সংস্কৃতি ধারণ করে। এটা ইসলামের বড় সৌন্দর্য।’


জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, ‘আগামী দিনগুলোয় বাংলাদেশের সব মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সব ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, পালন করব, লালন করব। কিন্তু আমি এমন কাজ করব না, যেটা ইসলামের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, ইসলামের মূল যে কথা তৌহিদ, রিসালাতের সঙ্গে বিপরীতমুখী।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও