নৌ অবরোধ কী এবং হরমুজ প্রণালিতে এটি কীভাবে কাজ করবে

প্রথম আলো প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ২৩:০৯

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানি বন্দরগুলোয় সব ধরনের সামুদ্রিক যাতায়াতের ওপর অবরোধ আরোপ করেছে। আজ সোমবার থেকে এ ব্যবস্থা কার্যকর হয়েছে।


তবে অন্য দেশ থেকে আসা-যাওয়া করা জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে বলেও জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কার্যত জলপথটি বন্ধ করে দিয়েছে।


মার্কিন সেনাবাহিনী এমন এক সময় ইরানি বন্দরে নৌ-অবরোধের ঘোষণা দিল, যার এক দিন আগেই (গত শনিবার) দুপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন চালানোর মধ্য দিয়ে এ যুদ্ধের সূত্রপাত ঘটায়, যা পরবর্তী সময়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও