অটিজম শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা

বণিক বার্তা প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

অটিজমকে অনেকে মানসিক সমস্যা ভেবে থাকেন, কিন্তু এটি মূলত স্নায়বিক।


অটিজমে আক্রান্ত হলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। ফলে শিশুদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বেশ সমস্যা লক্ষ করা যায়। শিশুর জন্মের প্রথম তিন বছরের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়। চিকিৎসাশাস্ত্রে এ অবস্থার নাম অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার।


অটিজম কী


শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যার নাম অটিজম। স্নায়ুতন্ত্রের গঠন ও বৃদ্ধির অস্বাভাবিকতার কারণে এ সমস্যা হয়ে থাকে। এতে আক্রান্ত হলে শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ঘটলেও মানসিকভাবে ততটা বেড়ে ওঠে না। ফলে শিশুর নানা রকম অসুবিধা তৈরি হয়। পুনরাবৃত্তিমূলক আচরণ, অস্পষ্ট উচ্চারণ কিংবা কথা না বলার মতো নানা সমস্যা দেখা দেয়। সামষ্টিকভাবে একে অটিজম বলা হয়। সাধারণত ছেলে শিশুদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও