You have reached your daily news limit

Please log in to continue


একা ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে বিপজ্জনক দেশ কোনগু‌লো

একা একা ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়; এটি নিজের সঙ্গে সময় কাটানো, নিজের সিদ্ধান্তে চলা এবং নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার এক বিশেষ সুযোগ। তবে এই স্বাধীনতার সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। তাই কোথায় যাবেন ঠিক করার আগে সে দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানা প্রয়োজন। একা ভ্রমণ যেমন শান্তিপূর্ণ ও শক্তিদায়ক হতে পারে, তেমনি সঠিক পরিকল্পনা না থাকলে ঝুঁকিও থাকে। তাই ভ্রমণের আগে নিরাপদ ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা দেখে নেওয়া গুরুত্বপূর্ণ।

কীভাবে নির্ধারণ করা হয়েছে?

যুক্তরাষ্ট্রের বৃহত্তম অনলাইন ট্রাভেল ইনস্যুরেন্স বা ভ্রমণ বিমা মার্কেটপ্লেস স্কয়ারমাউথ গবেষণার জন্য প্রথমে জাতিসংঘের মানব উন্নয়ন সূচক অনুযায়ী ১১৩টি দেশের একটি তালিকা তৈরি করে।

এই সূচক কোনো দেশের সামগ্রিক উন্নয়ন—যেমন শিক্ষা, আয় এবং জীবনমান পরিমাপ করে। এরপর তারা দেশগুলোর নিরাপত্তা মূল্যায়নের সময় দে‌শের অপরাধের হার, রাতে একা হাঁটার সময় মানুষ কতটা নিরাপদ মনে করে, স্বাস্থ্যসেবার মান, গ্লোবাল পিস ইনডেক্সে দেশের অবস্থান এবং অন্যান্য সামাজিক ও নিরাপত্তাসংক্রান্ত সূচক—এসব বিষয় বিবেচনা করে।

প্রতিটি বিষয়কে শূন্য থেকে ১০ স্কেলে মূল্যায়ন করা হয় এবং সেসবের গড় স্কোরের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে কোন দেশ বেশি নিরাপদ আর কোনটি বেশি ঝুঁকিপূর্ণ। যে দেশ কম নম্বর পায়, সেটি বেশি নিরাপদ। আর যে দেশ বেশি নম্বর পায়, সেটি বেশি ঝুঁকিপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন