লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এনেছে নতুন সমন্বিত ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ইউসিবি ওয়ান।’ এর মাধ্যমে দ্রুত ও সহজে মিলবে সব ধরনের ব্যাংকিং সেবা। পাশাপাশি কেনাকাটা, ভ্রমণের টিকিট বুকিং, ইউটিলিটি বিল প্রদানসহ, অফার উপভোগ করার মাধ্যমে ‘ইউসিবি ওয়ান’ ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনকে সহজ করতে পারবেন।
গতকাল (১২ এপ্রিল) রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ‘ইউসিবি ওয়ান।’
অনুষ্ঠানের উপস্থিত থেকে ‘ইউসিবি ওয়ান’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। পাশাপাশি নীতিনির্ধারক, ব্যবসায়ী, স্টেকহোল্ডার এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।