পহেলা বৈশাখে ‘বিশেষ নিরাপত্তা’ র্যাবের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:০২
পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবারের ন্যায় এবারও ‘বিশেষ ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়েছে র্যাব।
এ বাহিনীর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, “আমরা কোনো হুমকি বোধ করছি না।”
তবে নববর্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনো গোষ্ঠী যেন কোনো ‘অপ্রীতিকর পরিস্থিতি’ সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকার কথা বলেছেন তিনি।