You have reached your daily news limit

Please log in to continue


সাব্বির-অঙ্কন আবাহনীতে, থাকবেন মুস্তাফিজও!

অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই আসর, গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে এই সিদ্ধান্ত জানিয়েছিল বিসিবি। এরপর থেকে স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো।

এছাড়া আগামী সপ্তাহেই দল-বদল হওয়ার কথা রয়েছে। গেলবারের চ্যাম্পিয়ন দল আবাহনীর প্রধান কোচ হিসেবে এবারো থাকছেন হান্নান সরকার।

দলটির একটি সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই বেশ বড় বাজেটের দল গঠন করতে যাচ্ছে আবাহনী। দলটিতে এবার নতুন করে খেলবেন সাব্বির রহমান। মুস্তাফিজুর রহমানের সঙ্গেও কথা প্রায় পাকা, অবশ্য পারিশ্রমিক ইস্যুর কারণে চূড়ান্ত নয় এখনো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন