২০ খেলাপির পেটে সরকারি ছয় ব্যাংকের ৯১ হাজার কোটি টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬

দেশের রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল শীর্ষ ঋণ খেলাপিদের চাপে এখন চিড়েচ্যাপ্টা। এসব ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের অর্ধেকেরও বেশি আটকে রয়েছে মাত্র ২০ জন বড় খেলাপির কাছে। ঋণ আদায় ব্যাহত হওয়ায় বড় অঙ্কের মূলধন ঘাটতিতে পড়েছে একাধিক ব্যাংক। আর্থিক সংকটের সঙ্গে লোকসানেও পড়েছে কোনো কোনোটি।


জাগো নিউজের নিজস্ব অনুসন্ধান ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনেও উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যক ব্যাংকের দুরবস্থার চিত্র। অনুসন্ধানে পাওয়া গেছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল- এই ছয় ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৪৬ হাজার ১৩৪ কোটি ৮ লাখ টাকা। বিপরীতে শীর্ষ ২০ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার ১৩৩ কোটি ২১ লাখ টাকা। এই শীর্ষ খেলাপিদের কাছ থেকে ২০২৫ সালে আদায় হয়েছে মাত্র ৪৬৮ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ আদায়ের পরিমাণ মাত্র শূন্য দশমিক ৫১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও