You have reached your daily news limit

Please log in to continue


উপযুক্ত সময়ে ইরানকে শেষ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

আলোচনায় ব্যর্থতার পর ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং উপযুক্ত মুহূর্তে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে এবং সময় হলে ইরানকে শেষ করা হবে। এই মন্তব্য এসেছে পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় সমঝোতা না হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই।

একই বার্তায় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে যে কোনো জাহাজের প্রবেশ বা প্রস্থান ঠেকাতে মার্কিন বাহিনী কাজ শুরু করবে।

ট্রাম্প আরও জানান, তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় এমন সব জাহাজকে থামাতে, যারা ইরানকে কোনো ধরনের টোল দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন