You have reached your daily news limit

Please log in to continue


কুর্দি নেতা আমেদি ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ইরাকের পার্লামেন্ট গতকাল শনিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিজার আমেদিকে নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে ইরাকে সরকার গঠনপ্রক্রিয়া স্থবির করে রাখা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) মনোনীত প্রার্থী আমেদি শনিবার পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ২২৭ ভোট পেয়ে জয়ী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী মুথানা আমিন নাদেরকে পরাজিত করেন। নাদের মাত্র ১৫ ভোট পেয়েছেন।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির পর থেকে এ পর্যন্ত ইরাকের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়া ষষ্ঠ ব্যক্তি আমেদি।

পার্লামেন্টে ভোটাভুটির পর বক্তব্য দিতে গিয়ে আমেদি বলেন, তিনি দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন। তিনি সরকারের তিনটি শাখার সঙ্গে একসঙ্গে কাজ করার এবং ‘সবার আগে ইরাক’ নীতিতে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে ইরাকে হওয়া হামলারও নিন্দা জানান আমেদি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করলে ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় হামলা করলে ইরাকি সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন