You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: ইরানি পার্লামেন্টের স্পিকার

পাকিস্তানে শান্তি আলোচনা শেষের পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে।

এখন যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কী-না- এক্সে এ দেওয়া এক পোস্টে কালিবাফ একথা বলেন।

কালিবাফ বলেন, আলোচনার আগে তিনি জোর দিয়ে বলেছিলেন যে, “ইরানের সদিচ্ছা ও আন্তরিকতা রয়েছে। কিন্তু আগের দুই যুদ্ধে অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাদের (যুক্তরাষ্ট্র) কোনও আস্থা নেই।”

“ইরানের প্রতিনিধিদল কিছু দুরদর্শী উদ্যোগের কথা তুলে ধরেছিল। কিন্তু শেষ পর্যন্ত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে”।

“আমরা এক মুহূর্তের জন্যও থামব না, এই ৪০ দিনের যুদ্ধে যা অর্জন করেছি, তা ধরে রাখতে আমরা কাজ চালিয়ে যাব,” বলেন তিনি।

তবে নিবিড় আলোচনা আয়োজন এবং তা সহজতর করার জন্য পাকিস্তানের চেষ্টার প্রশংসা করেছেন কালিবাফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন