You have reached your daily news limit

Please log in to continue


পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

বাংলা নববর্ষ ঘিরে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠতে যাচ্ছে রাজধানী ঢাকা। পহেলা বৈশাখকে সামনে রেখে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে একাধিক কনসার্ট, যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো।

অ্যাসেন ও রিশকা কানেক্টসের উদ্যোগে বনানীর কামাল আতাতুর্ক পার্কে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’ শীর্ষক দুই দিনব্যাপী কনসার্ট। 

আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। পাশাপাশি থাকছে আরো কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা।

এ ছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একাধিক কনসার্টেও অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকবে ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় মৌলিক গান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন