You have reached your daily news limit

Please log in to continue


ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

নতুন এই দাম রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি, পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যয় বাড়তে পারে। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ বেড়ে এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার, বিপিসির মজুতকরণ ও সরবরাহ চার্জ, তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন