You have reached your daily news limit

Please log in to continue


মব হামলায় পীর নিহত: ছায়া তদন্তে পুলিশ, আটক নেই

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে মব হামলায় পীর আব্দুর রহমান শামীম নিহত হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি।

এ ঘটনার ভিডিওতে হামলাকারী অনেকের চেহারা স্পষ্ট দেখা গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

এ বিষয়ে আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন আমরা একটি সুষ্ঠু প্রক্রিয়ায় তার দাফন সম্পন্ন করার চেষ্টা করছি। এরপরই আনুষ্ঠানিক আইনগত প্রক্রিয়া শুরু হবে। তবে ছায়া তদন্ত চলছে এবং বেশ কিছু তথ্য-প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছেছে।’

শামীমকে কোপানোর দৃশ্য সামনে থেকে দেখেছেন বড় ভাই ফজলুর রহমান। তিনি বলেন, ‘চোখের সামনে ভাইকে কোপাতে দেখেছি। তার পুরো শরীর কুপিয়ে জখম করা হয়। আমার ভাই অন্যায় করলে প্রচলিত আইনে তার বিচার করতে পারত। কিন্তু এভাবে একজন মানুষকে মানুষ কখনো মারে না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন