সামাজিক মাধ্যমে আসক্তি? ক্ষতি কমবে ডিজিটাল ডিটক্স-এ
স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে। তবে গবেষণা বলছে, সামান্য কয়েক দিনের ডিজিটাল ডিটক্স বা ইন্টারনেট বিরতি মানুষের মনোযোগের সক্ষমতা ফিরিয়ে আনতে ও মস্তিষ্কের প্রায় ১০ বছরের জড়তা কাটিয়ে দিতে পারে।
বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমের প্রভাব এখন স্পষ্ট। গেল মাসেই ক্যালিফোর্নিয়ার আদালত যুগান্তকারী এক মামলায় প্রযুক্তি জায়ান্ট মেটা ও ইউটিউবকে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালত শুনেছে ওই তরুণী কীভাবে এসব প্ল্যাটফর্মের ওপর আসক্ত হয়ে পড়েছিলেন। নিউ মেক্সিকোর আরেকটি মামলায় আদালত রায় দিয়েছে, মেটা শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অঙ্গরাজ্য ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে তাদের সাড়ে ৩৭ কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এসব কোম্পানি রায়ের বিরুদ্ধে আপিল করলেও আদালতে আন্দোলনকারীদের এই জয় ও অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন সব বৈজ্ঞানিক গবেষণা ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে।
গত বছর প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, কেবল ‘ডিজিটাল ডিটক্স’ বা ইন্টারনেট বা ডিভাইস থেকে বিরতি নেওয়া ৪৬৭ জন অংশগ্রহণকারীর মানসিক স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি বয়সের কারণে হওয়া ১০ বছরের মানসিক সক্ষমতার ঘাটতি বা জড়তা কাটিয়ে তুলতেও কার্যকর ভূমিকা রাখে।
‘পিএনএএস নেক্সাস’ নামের এ গবেষণায় অংশগ্রহণকারীরা একটি অ্যাপের মাধ্যমে টানা দুই সপ্তাহ তাদের ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছিলেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন আসক্তি
- ডিটক্স