স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৩:০১

পাউরুটি কিংবা টোস্টের সঙ্গে জ্যাম মাখিয়ে খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে শিশুদের কাছে এটি খুব আকর্ষণীয় একটি খাবার। বাইরে থেকে কেনা জ্যামের বদলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই সুমিষ্ট পদ। বাজারে পাওয়া যাচ্ছে স্ট্রবেরি। এই ফল দিয়ে জ্যাম তৈরি করে আপনি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে



  • স্ট্রবেরি- ১ কেজি

  • চিনি- ৭৫০ গ্রাম

  • লেবুর রস- ১টি।


যেভাবে তৈরি করবেন


স্ট্রবেরিগুলো ধুয়ে টুকরা করে কেটে নিন। রান্নার পাত্রে স্ট্রবেরি, চিনি এবং লেবুর রস দিন। এবার মাঝারি আঁচে ফুটাতে থাকুন। ঘনঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে প্রায় আধা ঘণ্টা রান্না করতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে। উপরে ফেনা জমলে তা চামচের সাহায্যে তুলে ফেলুন। এ পর্যায়ে একটি প্লেটে কিছুটা জ্যাম তুলে রাখুন। যদি জমে যায় তাহলে বুঝবেন জ্যাম তৈরি। এবার নামিয়ে ঠান্ডা করে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও