হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৭

মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। গত শনিবার অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে ৯২ বছর বয়সী এই কিংবদন্তিকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আশা ভোঁসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নাতনি ও সংগীতশিল্পী জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে শিল্পীর শারীরিক অবস্থার খবর জানান। 


জানাই লেখেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আশা করছেন দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত