নেইমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়ছে!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫১

আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিলের প্রসঙ্গ এলেই আলোচনায় ওঠে নেইমার জুনিয়রের নাম। আগামী ১৮ মে কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন। সেখানে এই তারকা ফরোয়ার্ড থাকবেন কি না সেই প্রশ্ন অনেক দিনের। মাঠের পারফরম্যান্স, শারীরিক ফিটনেস, সাম্প্রতিক এক বিতর্কিত মন্তব্য এবং বাজির বাজার মিলিয়ে নেইমারের বিশ্বকাপে থাকা নিয়ে নানা আলাপ ঘুরপাক খাচ্ছে।


বাজিকররাও (বুকমেকার) ইতোমধ্যে এই অনিশ্চয়তাকে কেন্দ্র করে বাজির দর নির্ধারণ শুরু করেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়, পূর্বাভাসবিষয়ক বিশ্বের জনপ্রিয় পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’-এ ২০২৬ বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণের সম্ভাবনা দেখানো হচ্ছে মাত্র ৩৭ শতাংশ। যা তার ফিটনেস ও মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে সংশয়ের প্রতিফলন। যদিও এই প্রতিবেদন প্রকাশের সময় সেই সম্ভাবনা বেড়ে ৫৭ শতাংশ ছাড়িয়েছে।


এক্ষেত্রে অবশ্য আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্য ভূমিকা রাখতে পারে। তিনি নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স সঠিক পথে আছে জানিয়ে দুই মাসে আরও উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন। ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নেইমারের হাতে রয়েছে প্রায় ১১টি ম্যাচ, যেখানে পারফরম্যান্স দেখিয়ে তাকে আনচেলত্তি নেতৃত্বাধীন কোচিং প্যানেলকে সন্তুষ্ট করতে হবে। বারবার ইনজুরি ও বিশৃঙ্খল জীবনযাপন নিয়ে নেইমারের সমালোচনা আগে থেকেই ছিল, এর ভেতর গত সপ্তাহে একটি ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও