কিছু বিষয়ে ইরান–যুক্তরাষ্ট্র ‘সমঝোতা’, যুদ্ধবিরতি রেখে অধিকতর আলোচনায় জোর পাকিস্তানের

www.ajkerpatrika.com পাকিস্তান প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৬

কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আর পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দ্বার জানিয়েছেন—যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। এটা অত্যন্ত জরুরি, যাতে অধিকতর আলোচনার পথ পরিষ্কার রাখা যায়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


ইসহাক দার জোর দিয়ে বলেছেন, ‘যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। এটি অত্যন্ত জরুরি।’ তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও পাকিস্তান তার ভূমিকা পালন করে যাবে, যাতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজতর হয়। নিজের বক্তব্যের শেষাংশে দার এই আশ্বাস পুনর্ব্যক্ত করেন।


অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানি গণমাধ্যমকে জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে ‘একটি সমঝোতায় পৌঁছেছে। তবে তিনি উল্লেখ করেন, ‘গুরুত্বপূর্ণ ২-৩টি বিষয়ে মতপার্থক্য’ এখনো রয়ে গেছে।

বাঘাই বলেন, এই আলোচনা হয়েছে ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে অবিশ্বাস ও সন্দেহের আবহে। শুরু থেকেই এক বৈঠকেই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে—এমন প্রত্যাশা করা স্বাভাবিক ছিল না। তাঁর ভাষায়, ‘কেউই এমনটি আশা করেনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও