You have reached your daily news limit

Please log in to continue


কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়ায় তার প্রতিনিধি দল পাকিস্তান ছেড়ে যাচ্ছে।

রয়টার্স লিখেছে, দুই পক্ষের শান্তি আলোচনায় কোনো ফল না হওয়ায় দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এবার ঝুঁকির মুখে পড়ল।

রোববার সকালে ইসলামাবাদে আলোচনা শেষ হওয়ার পর বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, “ইরানিদের সঙ্গে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে—এটাই ভালো দিক। কিন্তু খারাপ দিক হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি এবং আমি মনে করি, এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।”

তিনি আরও বলেন, “কোনো চুক্তি না হওয়ায় আমরা যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমাদের রেড লাইন কোনগুলো তা আমরা খুব পরিষ্কার করে জানিয়েছি।”

ভ্যান্স আলোচনায় যে ত্রুটিগুলো ঘটেছে সেগুলো তুলে ধরে বলেন, ইরান মার্কিন শর্ত গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পারমাণবিক অস্ত্র না বানানোর কথাও ছিল।

এর কিছুক্ষণ পর ইসলামাবাদে এয়ার ফোর্স টু উড়োজাহাজে উঠে উপর থেকে হাত নেড়ে বিদায় জানান ভ্যান্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন