You have reached your daily news limit

Please log in to continue


বরখাস্ত হলেন নেপালের শ্রমমন্ত্রী

নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরএসপি চেয়ারম্যান রবি লামিছানে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।মন্ত্রী দীপক কুমার শাহ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে কমিশনের তদন্তে উঠে এসেছে। 

অভিযোগ রয়েছে, তিনি তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখার জন্য নিজের দাপ্তরিক প্রভাব খাটিয়েছেন, যেখানে ওই পদটি দীর্ঘ সময় ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল। এই কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে বলে মনে করছে দলটি। দলের গঠনতন্ত্রের ২৫ (৪) (ক) এবং ৬৯ নম্বর ধারার অধীনে অর্পিত ক্ষমতা প্রয়োগ করে আরএসপি তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন