৪৩ দিনেই সরকারের ব্যাংকঋণ ৪১ হাজার কোটি টাকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ২২:১৫
গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পর একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তার ওপর মানুষের প্রত্যাশা ছিল নাজেহাল অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে একটি শক্ত ভিত্তিতে দাঁড় করিয়ে দেবেন। তবে নানান কারণে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেয়নি। ঋণে জর্জরিত অবস্থা থেকেই বিদায় নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
এরপর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় আসে বিএনপি। ঋণনির্ভরতার সেই পথই পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। ক্ষমতায় আসার মাত্র দেড় মাস বা ৪৩ দিনের মধ্যেই নতুন সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। ড. ইউনূসের শেষদিকের কিছু সময় আর নতুন সরকারের সময় মিলে সর্বশেষ তিন মাসে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকায়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যাংক ঋণ