You have reached your daily news limit

Please log in to continue


কম দামে ছোট আকারের নতুন এসইউভি আনতে কাজ করছে টেসলা

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কম দামের একটি ছোট আকারের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) তৈরির উদ্যোগ নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, এটি টেসলার সম্পূর্ণ নতুন একটি মডেল হবে। বিদ্যমান টেসলা মডেল থ্রি বা টেসলা মডেল ওয়াইয়ের কোনো সংস্করণ নয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন এসইউভির দৈর্ঘ্য হতে পারে প্রায় ১৪ ফুট, যা মডেল ওয়াইয়ের ১৫ দশমিক ৭ ফুট দৈর্ঘ্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ফলে গাড়িটি হবে তুলনামূলকভাবে ছোট ও কমপ্যাক্ট এবং শহুরে ব্যবহারের জন্য আরও উপযোগী হতে পারে। একই সঙ্গে এর মূল্যও বর্তমানের সবচেয়ে সাশ্রয়ী টেসলা মডেল থ্রির তুলনায় ‘উল্লেখযোগ্যভাবে’ কম রাখা হতে পারে। যুক্তরাষ্ট্রে মডেল থ্রির প্রারম্ভিক মূল্য প্রায় ৩৭ হাজার ডলার। নতুন এই মডেল চীনে উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ছোট আকারের ব্যাটারি ও সিঙ্গেল মোটর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। বর্তমানে মডেল থ্রি ও মডেল ওয়াই দুটিই একটি ও দুটি মোটরের সংস্করণে পাওয়া যায়। ব্যাটারির আকার ছোট হলে গাড়ির ওজন কমবে, তবে একবার চার্জে চলার দূরত্ব কিছুটা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন এসইউভিটি কবে বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এটি শেষ পর্যন্ত বাস্তবায়িত না–ও হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন