বাল্যবিবাহের পক্ষে প্রচার থামাবে কে

প্রথম আলো নিশাত সুলতানা প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:৩২

সম্প্রতি ১৫ বছর বয়সী আলোচিত মডেলের বিয়ের সংবাদ এবং পরবর্তী প্রতিক্রিয়া বাল্যবিবাহের পরিস্থিতি সম্পর্কে আমাদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। বিয়ে কিংবা বিয়ের ঘোষণা, ঘটনা যা–ই হোক না কেন, একে কেন্দ্র করে বাল্যবিবাহের প্রতি বিপুলসংখ্যক মানুষের মানসিকতার পরিবর্তনের ইঙ্গিতটি সামনে এসেছে, যা খুবই উদ্বেগের।


শিশুশিল্পীর বিয়ের খবরের লিংকের নিচে থাকা হাজার হাজার মন্তব্যে বাল্যবিবাহের প্রতি মানুষের সমর্থন আর অভিনন্দনবার্তা পড়ে হতভম্ব হতে হয়। কে বলবে বাল্যবিবাহ এ দেশে নিষিদ্ধ এবং আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ!


বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে এত বিনিয়োগ, এত আয়োজন, এত ক্যাম্পেইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখন যেন বাল্যবিবাহের পক্ষের শক্তিটি মহিরুহ হয়ে উঠেছে এবং সময় বুঝে দম্ভভরে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। নাজনীন আখতার প্রথম আলোতে প্রকাশিত এক বিশ্লেষণের শিরোনামে যথার্থই বলেছেন, ‘শ্রমজীবী থেকে তারকা পরিবার, বাল্যবিবাহ যখন মগজে’। অর্থাৎ বাল্যবিবাহের সমস্যাটি যতটা না আর্থসামাজিক, তার চেয়েও বেশি মনঃসামাজিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও