পিরিয়ড কোনো অজুহাত নয়—শ্রীলীলার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়

প্রথম আলো প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৮:৫৪

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে মেয়েদের ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে প্রবল বিতর্কের মুখে পড়েছেন তিনি।


সম্প্রতি এমবিবিএস পাস করে চিকিৎসক হিসেবে নতুন পরিচয় পেয়েছেন শ্রীলীলা। তবে এরই মধ্যে একটি মন্তব্য ঘিরে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এবং একজন নারী হিসেবে তিনি কীভাবে তা সামলেছেন। উত্তরে শ্রীলীলা বলেন, ‘পিরিয়ড নারীদের জন্য কোনো অজুহাত হতে পারে না।’ এ মন্তব্যই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও