চাকরির বাজারে প্রতিবন্ধীদের কি পিছিয়ে দেওয়া হচ্ছে না

প্রথম আলো মো. ইকবাল হোসেন প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৮:৫২

আইন ও নীতিমালা থাকলেও বাস্তবায়নের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও কাঠামোগত সীমাবদ্ধতার কারণে দৃষ্টিপ্রতিবন্ধীরা এখনো কর্মসংস্থানের মূলধারায় প্রবেশ করতে পারছে না।


আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ। জীবনের শুরু থেকেই আমাকে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগোতে হয়েছে। শিক্ষাজীবনে প্রবেশ করা, সেখানে টিকে থাকা—সবকিছুই ছিল এক নিরবচ্ছিন্ন সংগ্রাম। উপযুক্ত পরিবেশ, প্রয়োজনীয় উপকরণ এবং প্রশিক্ষিত শিক্ষকের অভাব সত্ত্বেও আমি শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছি।


কিন্তু এই গল্পের আসল সংকট শুরু হয় শিক্ষাজীবন শেষে, কর্মসংস্থানের বাস্তবতায়।


একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ যখন সব প্রতিকূলতা অতিক্রম করে শিক্ষিত হয়ে ওঠে, তখন তার সামনে যে অনিশ্চয়তা দাঁড়িয়ে থাকে, তা কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয়; বরং এটি রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতার প্রতিচ্ছবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও