You have reached your daily news limit

Please log in to continue


নান্দনিকতা বনাম শীতলতা: কীভাবে সাজাবেন আপনার ঘর

আধুনিক জীবনযাপনে ঘর এখন কেবল চার দেয়ালের ঘেরাটোপ নয়, এটি ব্যক্তিত্ব ও রুচির দর্পণ। অন্দরসজ্জার প্রতিটি অনুষঙ্গ নির্বাচনে ভোক্তারা যতটা সচেতন, ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের ক্ষেত্রে সেই মনোযোগ সব সময় সমান থাকে না। বিশেষ করে এয়ারকন্ডিশনার বা এসি, যা দীর্ঘদিন ধরে ঘরের এক কোণে ঝুলে থাকা একঘেয়ে ও কার্যকর একটি যন্ত্র হিসেবেই বিবেচিত হয়ে এসেছে। তবে স্মার্ট এসি বর্তমানে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ না থেকে ধীরে ধীরে গৃহসজ্জার একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। নকশা ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন প্রজন্মের এসব যন্ত্র ঘরের সামগ্রিক নান্দনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন অন্দরসজ্জার ধরনেও প্রভাব ফেলছে। কার্যকারিতার পাশাপাশি নকশাগত বিষয়গুলোকে সমান গুরুত্ব দেওয়ার প্রবণতা বাড়ছে, যেখানে একটি স্মার্ট এসি ঘরের দৃশ্যমান বিন্যাসের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন