You have reached your daily news limit

Please log in to continue


ইরানের জব্দ অর্থ ছাড়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র: রয়টার্সের প্রতিবেদন

কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। আজ শনিবার এমনটাই জানিয়েছে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র। সূত্রটি বলেছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে এটি ‘গুরুত্বপূর্ণ আন্তরিকতার’ লক্ষণ বলে স্বাগত জানিয়েছে তেহরান।

সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সম্পদ অবমুক্ত করার বিষয়টি ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত।’ ধারণা করা হচ্ছে, আসন্ন আলোচনায় এটি একটি প্রধান ইস্যু হবে।

যুক্তরাষ্ট্র কত অর্থ ছাড়তে রাজি হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি ওই জ্যেষ্ঠ সূত্র। তবে আরেক ইরানি সূত্র জানায়, কাতারে রাখা ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ তহবিল ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

আট বছর আগে জব্দ হওয়া তহবিল

৬০০ কোটি ডলারের এই অর্থ ২০১৮ সালে প্রথম জব্দ করা হয়। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এটি ছাড়ের কথা ছিল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আবারও তহবিলটি স্থগিত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন