চট্টগ্রামে বিপণি বিতানের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিপণি কেন্দ্র ‘চিটাগং শপিং কমপ্লেক্স’র আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে শপিং কমপ্লেক্সের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট নিয়ে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার খবরে বিপণি কেন্দ্রটির দোকান মালিক ও কর্মচারীরা সেখানে জড়ো হয়। কিন্তু মার্কেটের নিচতলা ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় তাদের সেখানে প্রবেশ করতে দেয়নি ফায়ার সার্ভিস।
শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় সকালে আগুন লাগার সময়ে বিপণি কেন্দ্রে কোনো ক্রেতা ছিল না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিপনী বিতান
- আগুন নিয়ন্ত্রণে